ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আসিফ মাহমুদ বলেন, ‘আমি নিজেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছি। শুধু দুই ছাত্র উপদেষ্টা নয়, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আরো অনেকেই ভোটে অংশ নেবেন—এমন খবরও রয়েছে।’


প্রস্তুতির প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনে অংশ নিতে হলে আগে তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করবেন এবং সেই অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছেন। তবে নির্বাচন এবং প্রক্রিয়া-সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে হবে বলেও উল্লেখ করেন। কোন রাজনৈতিক দল থেকে তিনি প্রার্থী হতে পারেন—সাংবাদিকদের এমন প্রশ্নে আসিফ মন্তব্য না করার সিদ্ধান্তের কথা জানান। তার ভাষায়, ‘এ মুহূর্তে রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।’


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করতে পারে এবং প্রমাণ মিললে সরকার ব্যবস্থা নেবে।


ads
ads
ads

Our Facebook Page

↑